মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ২ বার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ রিপন চন্দ্র দাস (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তর উত্তরসুর এলাকায় শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়ামের পশ্চিম পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিপন চন্দ্র দাস উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের মাজদিহি (আনসার ক্যাম্প সংলগ্ন) এলাকার রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উত্তর উত্তরসুর এলাকায় বিদেশি মদ কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রিপন চন্দ্র দাসকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মধ্যে রয়েছে—১২ বোতল Royal Green Deluxe Blended Whisky, ৪ বোতল Magic Moments Grain Vodka, ৫ বোতল Master Blender’s Signature Premier Grain Whisky এবং ৫ বোতল Sterling Reserve Rare B7 Blended Whisky।
পুলিশের জিজ্ঞাসাবাদে রিপন চন্দ্র দাস উদ্ধার করা মদগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেন। তবে এসব মদের বৈধ কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এদিকে পুলিশ জানায়, চলতি সেপ্টেম্বর মাসে মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত ১৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় পাঁচটি মামলা হয়েছে এবং ১২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *