মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

রবিবার, ১৬ আগস্ট ২০২৬ পঠিত: ১৫ বার

কলারোয়া প্রতিনিধি:- ‎‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

‎কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুর রহমান ও কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। ‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্যজীবী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথির উপস্থিতিতে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।

‎বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে এ খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠন শেষে মৎস্যজীবিদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ জিয়াউল হক।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *