কেন্দুয়ার মেধাবী শিক্ষার্থী সুমাইয়ার দায়িত্ব নিলেন এমপি হিলালী
রুকন উদ্দিন: নেত্রকোণা
দেশবরেণ্য নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের নিজহাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ২০২৬ ব্যাচের মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আক্তার জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।
সুমাইয়া আক্তার নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের দরিদ্র কৃষক সাইফুল ইসলাম ও গৃহিণী আকলিমা আক্তারের কন্যা। চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৩৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮টি জিপিএ-৫ সহ ৩৬ জনই পাস করেছে। শতভাগ পাস করা এই শিক্ষাপ্রতিষ্ঠানটির সুনাম ইতিমধ্যে ছড়িয়েছে সারাদেশে।
গত ১৫ আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের এক অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় কতৃপক্ষ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী মেধাবী শিক্ষার্থী সুমাইয়ার পরিবারের আর্থিক করুণ পরিস্থিতির বিষয়টি জানতে পেরে সুমাইয়ার উচ্চশিক্ষাসহ যাবতীয় দায়িত্ব নেন।
প্রধান অতিথি বলেন, দারিদ্রতার সাথে লড়াই করে সুমাইয়া ইতিমধ্যে প্রমাণ করেছে সে আসলেই মেধাবী। সুমাইয়া যেহেতু উচ্চশিক্ষা অর্জন করতে আগ্রহী, কিন্তু তাঁর পরিবারের পক্ষে লেখাপড়া করানোর তমেন কোন সামর্থ নেই তাই অকালে একটি মেধাবী মুখ ঝড়ে পারতে না, তাই নিজেই সুমাইয়ার পড়ালেখাসহ সকল দায়িত্ব কাঁধে তুলে নিলাম।
সংসদ সদস্য হিলালীর এমন মানবিক সিদ্ধান্তে সুমাইয়া ও তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয়দেরসহ পুরো উপজেলা জুড়ে ইতিবাচক প্রশংসা ছড়িয়ে পড়ছে।
