মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর মামলায় আরও ২ আসামি আটক

রবিবার, ১৬ আগস্ট ২০২৬ পঠিত: ২০ বার
যশোর প্রতিনিধি 
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের মামলায় জিল্লুর রহমান ও মিকাইল হোসেন নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার অভিযান চালিয়ে তাদের আটক করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জেল হোসেন।
গত ২৪ জুন দায়ের করা মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সাবেক কাউন্সিলর হাজী সুমনসহ ৩৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়। মামলায় গত ৬ জুন রাতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *