মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বাগেরহাটে আই এম ই আই পরিবর্তন করে মোবাইল বেচাকেনা চক্রের ৪ সদস্য আটক

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ পঠিত: ৭ বার

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

‎‎আই এম ই আই(I M E I) পরিবর্তন করে মোবাইল বেচাকেনা চক্রের চার সদস্যকে আটক করেছে বাগেরহাট জেলা পুলিশ। এসময়ে তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে,চুরি, ছিনতাই ও ডাকাতি হওয়া ৫৯ টি IMEI পরিবর্তন করা বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করে।

‎২৫ আগষ্ট মঙ্গলবার সকালে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এসব তথ্য জানান।

‎ব্রিফিংয়ে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে ২৪ আগষ্ট সোমবার রাতে ফকিরহাট মডেল থানার একটি অভিযানিক টিম ফকিরহাট বাজার এর পুষ্প টেলিকম এ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে এসময়ে আরো তিনজন কৌশলে পালিয়ে যায়।

‎আটককৃত রেজাউর রহমান পলাশের বিরুদ্ধে একটি নিয়মিত চুরি মামলা রয়েছে। আটককৃতদের সকলে বাগেরহাটের বিভিন্ন উপজেলার বাসিন্দা। চক্রের অন্যান্য সদস্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *