মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ পঠিত: ১৩ বার
স্টাফ রিপোর্টার
 যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে ৪৪ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ১৯২.৪৫ গ্রাম ওজনের দুটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি ময়ুর (৪২)। তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের ধলু মিয়ার ছেলে। বিজিবি জানায়, তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বার দুটি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়ুর জানান, ঢাকা থেকে স্বর্ণের বার নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি।
বিজিবির হিসাব অনুযায়ী, স্বর্ণ, মোবাইল ফোন ও নগদ টাকাসহ উদ্ধার করা মালামালের মোট সিজারমূল্য ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সীমান্তে বিজিবির নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। স্বর্ণ পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *