মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার 

বুধবার, ২৬ আগস্ট ২০২৬ পঠিত: ১৯ বার
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী মাজবাড়ীর সংর‌ক্ষিত দুই নারী ইউপি সদস‌্য (নারী মেম্বর)-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডি‌বি) পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রা‌ত সাড়ে ১০টায় রাজবাড়ী ডি‌বি পুলি‌শের ও‌সি মো. মফিজুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত করেন।
তি‌নি জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখ সহ সঙ্গীয় অফিসার ও সদস‌্যরা বিকালে জেলার পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ৩০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজন নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হ‌লেন- কালুখালীর মোহনপুরের আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী মোসাঃ হামিদা খাতুন (৪৭)। তি‌নি মাজবাড়ীর ইউনিয়‌নের ১, ২ ও ৩ নম্বর এবং চর কুলটিয়ার কদর আলী মন্ডলের স্বামী সাজেদা বেগম (৪০)। তি‌নি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংর‌ক্ষিত ওয়ার্ড সদস‌্য।
মাজবাড়ী ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান কাজী শরিফুল ইসলাম জানান, তার পরিষদের দুইজন নারী মেম্বর ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে বিষয়‌টি শুনেছেন। কিন্তু প্রশাস‌নিক ভাবে এখনও তাকে কিছু জানানো হয়নি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *