মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

সাংবাদিকদের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ পঠিত: ২০ বার

কুমিল্লা প্রতিনিধি

সংবাদ সংগ্রহে যাওয়ার পথে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত প্রধান আসামি শাওনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকের সদর দক্ষিণের বিজয়পুর থেকে তাক গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাওন শ্রীমন্তপুর এলাকার মো. সেলিমের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ জানান, হামলার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই আসামি। থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। বুধবার রাত প্রায় ৩টার দিকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা প্রধান আসামি শাওনকে গ্রেপ্তার করি। পরে তাকে সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীকে গ্রেপ্তার করায় আমরা জেলা পুলিশ সুপার ও ডিবি পুলিশকে ধন্যবাদ জানাই। অপরাধীরা আইনের আওতায় আসলে অপরাধ কমে আসবে। সাংবাদিকদের ওপর হামলা করার ধৃষ্টতাও ভবিষ্যতে কেউ দেখানোর সাহস করবে না।

প্রসঙ্গত, বুধবার বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবদুল্লাহ আল মারুফের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল্লাহ আল মারুফ বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *