মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ পঠিত: ২১ বার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলালে মাদকবিরোধী অভিযান চালিয়ে নুর আলম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ক্ষেতলাল পৌর এলাকার মালিপাড়া গ্রামে অভিযান চালিয়ে নুর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা ৫৭এম/২৬ নম্বর মামলায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

 

জানা গেছে, নুর আলমের বিরুদ্ধে এর আগেও মাদকসেবনের অভিযোগে মামলা ও সাজা হওয়ার তথ্য রয়েছে। এর আগে একই মালীপাড়া এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছিল।

 

দন্ডপ্রাপ্ত নূর আলম ক্ষেতলাল পৌর এলাকার মালিপাড়া গ্রামের মৃত নেজাম উদ্দিনের ছেলে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *