কেন্দুয়ায় মোবাইল কোর্টে ৭ মামলায় সাড়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড
রুকন উদ্দিন, নেত্রকোণা
নেত্রকোণার কেন্দুয়ায় রবিবার (৩০ আগস্ট) বিকালের দিকে কেন্দুয়া পৌরসভার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন চৌরাস্তা ও চিরাং মোড় এলাকায় যত্রতত্র যানবাহন পার্কিং এবং বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স হালনাগাদ না করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সানজিদা চৌধুরী।
এসময় ০৭ টি পৃথক মামলায় মোট ৫ হাজার ৬’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
