মূল কন্টেন্টে যান
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে হেরোইনের মামলায় টিটোর যাবজ্জীবন কারাদণ্ড

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৫ বার
হেরোইনের মামলায় যশোর শহরের চাঁচড়া পশ্চিমপাড়ার মাদক ব্যবসায়ী টিটোকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আইরিন পারভীন এই রায়ে সাজা দেন। সাজাপ্রাপ্ত টিটো চাঁচড়া পশ্চিমপাড়ার শফিউদ্দিনের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০০৯ সালের ১৩ই মে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল টিটোর বাড়িতে অভিযান চালায়। এ সময় টিটোকে আটক ও ঘর তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাবের ডিএডি আব্দুর রহমান বাদী হয়ে আটক টিটোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলা তদন্ত শেষে আটক টিটোকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই তাসলিমা। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি টিটোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত টিটো কারাগারে আটক আছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *