মূল কন্টেন্টে যান
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

কেন্দুয়ায় ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ২ বার

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন ছাত্রদল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন হাসান তিতাসের নেতৃত্বে রোয়াইলবাড়ি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

মিছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও হুঁশিয়ার করে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন হাসান তিতাস, ছাত্রদল নেতা সোহাগ গাজী ও ফরহাদ হোসেন রাফি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বক্তারা রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিমেল আহমেদ, সান্দিকোনা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজন আহমেদ, ছাত্রদল নেতা জহিরুল ইসলাম, সাব্বির আহমেদ, মেহেদী হাসান নয়ন, আয়াতুল ইসলাম, সোহেল রানা, সুমন আহমেদ বাবুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *