মূল কন্টেন্টে যান
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১ বার

আজ সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘলা। সকাল ১০টা পার হতেই শুরু হয় বৃষ্টি। দুপুরের মধ্যে দেশের পাঁচটি অঞ্চলে আজ ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাজধানী ঢাকায় ব্জ্রসহ বৃষ্টি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা হতে মেঘলা হতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

এ সময়ের মধ্যে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা আজ সামান্য কমতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ এবং সিলেটের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *