ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচার করাই আমাদের মূল উদ্দেশ্য: আইনমন্ত্রী
‘সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের অন্যতম অগ্রাধিকার’ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ইউএস কন্সটিটিউশন ডে সেলিব্রেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বর্তমানে এটি খসড়া পর্যায়ে আছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে সাইবার সুরক্ষা সংশোধন করা হবে। মানুষের প্রয়োজন অনুযায়ী আইনের সংশোধন করা হবে।
তিনি আরও বলেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়, সেদিকেও খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধনী করা হবে। মানুষ যে ধরনের আইন চায় সে ধরনের আইনই আনবে সরকার।
বিশ্বের যে কোনো ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এগিয়ে দাবি করে তিনি বলেন, ‘ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচার করাই আমাদের মূল উদ্দেশ্য।
আইনমন্ত্রী জানান, এর আগে গণমাধ্যমের সম্পাদকসহ নানা শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে আইনটির বিষয়ে। অনলাইনে কেউ সাংবাদিকতার নামে অপতথ্য যেন না ছড়াতে পারে, সে বিষয়টিও বিবেচনায় রাখা হবে নতুন সাইবার সুরক্ষা আইনে।
