মূল কন্টেন্টে যান
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১ বার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান তারেক রহমান।

শুভেচ্ছা বার্তায় ভারত সরকারপ্রধানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক—এই কামনা করি।”

বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও নরেন্দ্র মোদীর ছবি সংবলিত কার্ড প্রকাশ করে তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানানোর বার্তা তুলে ধরা হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী এই পোস্ট দেওয়ার আধা ঘণ্টার মধ্যে তাকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী।

এক্সে তারেক রহমানের পোস্ট শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি। ১৭ সেপ্টেম্বর ৭৬তম জন্মদিন পার করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *