মূল কন্টেন্টে যান
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

সারিয়াকান্দি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৩ বার

পাভেল মিয়া, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:- সারিয়াকান্দি উপজেলার ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রিয়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ এর বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়ি গমির উদ্দিন বহুমুখী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ১৭ টি স্কুলের ১৩৮ জন এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সপ্তাহ-২৬ এর বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের ফুলবাড়ি গমির উদ্দিন বহুমুখী স্কুল এন্ড কলেজ সভাপতি মুসফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লাল মুহম্মদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান,উপজেলা একাডেমি সুপারভাইজার কাজল কুমার সরকার,উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোকছেদুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্জয় কুমার পাল সহ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তারা বলেন, ভালো ফলাফল শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। তবে এই সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের স্বপ্নকে বড় করে দেখার এবং কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠানের শেষ পর্বে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *