কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত
কলারোয়া প্রতিনিধি:-সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় আলারা হাইস্কুল ফুটবল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. কামারুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, পৌরসভার কর্মকর্তা মো. আরিফ হোসেন, মাস্টার মো. মনিরুজ্জামান, সাংবাদিক মো. সাজেদ হোসেনসহ স্কাউট সদস্যরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাঠ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে নিয়মিতভাবে নিজ নিজ এলাকার আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন, পরিচ্ছন্নতা শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষের সচেতন অংশগ্রহণ প্রয়োজন।
