শ্রীপুর প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত
শাহাদত হোসাইন, গাজীপুর প্রতিনিধি:-গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতানের সঞ্চালনায় সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সঠিক তথ্য যাচাই, সংগঠনের শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যতা, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। যেকোনো খবর প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই-বাছাই করা এবং পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখা একজন সাংবাদিকের প্রধান কর্তব্য। এছাড়া নিয়মিত মাসিক সভা অব্যাহত রাখা, সদস্যদের মধ্যকার ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা এবং সংগঠনের শক্তি বৃদ্ধিতে উপস্থিত সদস্যরা নিজ নিজ মতামত ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে সাংবাদিক আব্দুল মালেক বলেন, “সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। শ্রীপুরের সামাজিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”
সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, “সংগঠনের গঠনতন্ত্র ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে সাংবাদিকদের সার্বিক কল্যাণ এবং পেশাগত মানোন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
উক্ত সভায় শ্রীপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক লতিফ আনসারীসহ সদস্য সাংবাদিক আব্দুল হান্নান সোহাগ প্রধান, আলফাজ স্বপন, মাহফুজুর রহমান ইকবাল, মুনসুর আহম্মেদ, সুমন প্রধান, আশরাফুল আলম সরকার, মো. উজ্জল মিয়া,সাংবাদিক মো: শাহাদাত হোসাইন, কামাল পাশা, মো. আলমগীর হোসেন (উজ্জল),হাজী আসাদুজ্জামান , মো. সামি, মো. ফরহাদ, ওসমান গনি, আব্দুল রহিম, কবির হোসেন আকন্দ, আল আমিন কবি, ফয়সাল আহমেদ আরিয়ান, আল আমিন খান, জহির হোসেন খান, মাসুম মিয়া, শফিকুল ইসলাম, শামীম আল মামুন, আলমগীর হোসেন, বাবুল মিয়া ও এনামুল হক।
শেষে প্রেসক্লাবের সার্বিক উন্নতি, অগ্রগতি এবং সকল সদস্যের পেশাগত সফলতা ও কল্যাণ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
