শিপ্রার আত্মহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
যশোরে শিপ্রা ঘোষ (১৬) নামে এক কিশোরীর আত্মহত্যার প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এলাকাবাসী।
শিপ্রা ঘোষ চাচড়া বাজার এলাকার মৃত নিরোধ ঘোষের মেয়ে। তার মায়ের নাম মীনা রানী ঘোষ। অভিযোগে বলা হয়েছে, শ্রী শ্রী দশ মহাবিদ্য ইসকন মন্দিরের সভাপতি অপার গোবিন্দ অনুপমের অকথ্য ভাষায় গালিগালাজের পর অভিমানে শিপ্রা আত্মহত্যা করেন।
অভিযোগ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে শিপ্রা নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় মন্দিরের অধ্যক্ষ ও সদস্যদের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ এনে তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে প্রেসক্লাব যশোরের সামনে প্রতিবাদ জানানো হয়। ঘটনার প্রতিবাদ অনুযায়ী শনিবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিল থেকে শিপ্রার আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ ঘটনার বিষয় যশোর কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
