মূল কন্টেন্টে যান
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১ বার
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নুর ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমসহ বিজয়ী অন্যান্য নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন ও মাগুরা কল্যাণ ফোরাম, যশোরের নেতৃবৃন্দ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) পৃথক বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এবং মাগুরা কল্যাণ ফোরাম, যশোরের সভাপতি মো. আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক শেখ দিনু আহমেদ নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নতুন নেতৃত্ব পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন, সাধারণ সদস্যদের সার্বিক কল্যাণ এবং যশোরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই তাদের প্রত্যাশা।
এ ছাড়া যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল এবং উপদেষ্টা এ.কে.এম গোলাম সরওয়ারও প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *