গালি দিলেই কি বেশি সওয়াব পাওয়া যায়: নিলয়

  • Reporter Name
  • Update Time : 01:46:34 pm, Friday, 17 April 2026
  • 31 Time View

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয়ে সরব হলে অনেক সময়ই তারকাদের সাইবার বুলিংয়ের শিকার হতে হয়। সম্প্রতি বাগেরহাটে কুমিরের মুখে পড়ে কুকুরের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে তেমনই এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। প্রাণী অধিকার নিয়ে কথা বলতে গিয়ে নেটিজেনদের একাংশের অকথ্য গালিগালাজের শিকার হয়েছেন তিনি। আর এই আক্রমণের কড়া জবাব দিয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন এই তারকা।

পোষা প্রাণীর প্রতি আলাদা ভালোবাসা রয়েছে এই অভিনেতার। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কুকুর হত্যার ঘটনা নিয়েও সরব হয়েছেন তিনি। সবকিছু ঠিকই ছিল কিন্তু এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করায় আক্রমণের শিকার হয়েছেন নিলয়। নেটিজেনদের একটি অংশ তাকে গালিগালাজ করছেন।

ক্ষোভ প্রকাশ করে নিলয় আলমগীর বলেন, ‘কুকুরের সমস্যা নিয়ে কিছু পোস্ট করলেই একদল মানুষ ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ করার জন্য। মা-বাবা তুলে গালি দিতেও ভুল করে না। ব্যাপারটা এমন যে, যে যত বেশি গালি দিতে পারবে মনে হয় সে তত বেশি সওয়াব পাবে। কারণ যারা গালি দেয় তারা প্রত্যেকেই মুসলিম।’

গালি কেন দিচ্ছে তারও একটি ব্যাখ্যা দিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘তাদের ধারণা আমি সারা দিন কুকুর নিয়ে পড়ে থাকি। মানুষকে কোনো গুরুত্ব দিই না। আপনার সম্পর্কে না জেনেই বলতে পারি, আমি আপনার থেকে মানুষকে বেশি সাহায্য করি। মানুষ তার সমস্যার কথা বলতে পারে, ফেসবুকে লিখতে পারে। কিন্তু কুকুর পারে না। তাই কুকুরের পক্ষ থেকে আমি লিখি।’

যারা অকথ্য ভাষায় গালাগালি করেন তাদের জবাব কেন দেন না তা উল্লেখ করে তিনি বলেন, ‘কুকুরের পোস্টে যারা গালাগালি করেন, তাদের আমি সাধারণত রিপ্লাই দিই না। কারণ আমার রিপ্লাই দেওয়া না দেওয়াতে আপনি আপনার মনোভাব চেঞ্জ করবেন না। তাই রিপ্লাই দেওয়াটাই বৃথা। আপনাকে রিপ্লাই দিলে আপনার বা কুকুরের কোনো লাভ হবে না।’

সবশেষে নিন্দুকদের উদ্দেশে নিলয় আলমগীর বলেন, ‘আপনার জন্য দোয়া করি মহান আল্লাহ যেন আপনাকে বোঝার তৌফিক দেন, অন্যকে সম্মান করার যোগ্যতা দেন, পৃথিবীর কোনো একটা উপকারে আসার সামর্থ্য দেন, আমিন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

গালি দিলেই কি বেশি সওয়াব পাওয়া যায়: নিলয়

Update Time : 01:46:34 pm, Friday, 17 April 2026