সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে ‘সরকারি চাকরি (সংশোধন) বিল–২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।
রোববার (০৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বিলটি সংসদে উত্থাপন করেন এবং পরে তা পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ বিল–২০২৬’-এর মাধ্যমে নতুন এই বিধান কার্যকর করা হয়েছে।
নতুন আইনে:-
সিভিল সার্ভিসের সব ক্যাডারে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
সিভিল সার্ভিসের বাইরে অন্যান্য সরকারি চাকরিতেও সর্বোচ্চ বয়স ৩২ বছর।
স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং স্বশাসিত সংস্থাগুলোর ক্ষেত্রেও একই বয়সসীমা প্রযোজ্য।
তবে প্রতিরক্ষা ও আইন-শৃঙ্খলা বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিজস্ব বিধিমালা বহাল থাকবে।
এর ফলে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সংক্রান্ত একটি একক নীতি প্রতিষ্ঠিত হলো।
Reporter Name 



















