মূল অংশে যান

পিরোজপুর থানার সামনেই ইলেকট্রনিক্স দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার একদম সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস ও ইলেকট্রনিক্স নামক দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ী মহল ও স্থানীয়দের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, আজ বুধবার সকাল ৮টার দিকে দোকানের কর্মচারী প্রতিদিনের ন্যায় দোকান খুলতে এসে দেখেন দোকানের সাটারের হুক কাটা অবস্থায় রয়েছে। […]