যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগর, মনিরামপুর ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং এক বৃদ্ধা আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার রানাভাটা কয়লাঘাট স্কুলের সামনে ইজিবাইক উল্টে মহিতোষ মণ্ডল (৫০) নামে এক যাত্রী নিহত হন। পুলিশ জানায়, নওয়াপাড়া বাজারে যাওয়ার পথে ইজিবাইকটি উল্টে গেলে তিনি […]