হাফপ্যান্ট পরে পায়ে পা তুলে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন মার্কিন সিনেটর
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। এ সময় ফেটারম্যান হাফপ্যান্ট ও হুডি পরিহিত অবস্থায় পায়ের উপর পা তুলে বৈঠকে অংশ নেন। এরপর প্রোটোকল নিয়ে আলোচনা শুরু হলেও ফেটারম্যান ইসরায়েলের প্রতি তার দৃঢ় সমর্থনই জানিয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের। বৃহস্পতিবার (৩০ জুলাই) বৈঠকে নেতানিয়াহু ফেটারম্যানকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল […]