ন্যূনতম সুবিধার দাবিতে এবার ভারতে ‘জেন আলফার’ আন্দোলন
ভারতের বিহার রাজ্যে একটি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলের ন্যূনতম সুযোগ-সুবিধার দাবিতে প্রায় ৪ কিলোমিটার পদযাত্রা করে মহকুমা প্রশাসকের (এসডিএম) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনাকে অনেকেই ‘জেন আলফার আন্দোলন’ হিসেবে উল্লেখ করছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মঙ্গলবার বিহারের গয়া জেলার টিকারি মহকুমার সিমুয়ারা মিডল স্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ৪০ […]