পীরগঞ্জে চায়ের দোকানে বজ্রপাত: দুজন নিহত, গুরুতর আহত আরও ২
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃষ্টির হাত থেকে বাঁচতে চায়ের দোকানে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দাদের ওপর আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই ঐ দোকানদার সহ দুজন মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন এবং এতে আরো দুই জন গুরুতর আহত হয়েছেন। আজ ২ আগষ্ট (রোববার) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুষারিগাঁও বলগাঁ নামক এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, […]