চাঁদপুর-২ আসনের এমপি ড.জালাল উদ্দিনকে ছেংগারচর শাখা সিএনজি মালিক শ্রমিক সংগঠনের ফুলেল শুভেচ্ছা
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন,বর্তমান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার শ্রমিকদের কল্যাণ সাধনে নিরন্তর ভাবে কাজ করে যাচ্ছে। কেননা বর্তমান সরকার শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিশ্রতিবদ্ধ। আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমজীবী মানুষদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। তার আদর্শে আমিও এই মতলবে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিশ্রতিবদ্ধ। […]