নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নড়াইল প্রতিনিধি : নড়াইলে নজরুল বর্ষ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নড়াইল সদর উপজেলা শিক্ষা বিভাগের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম। […]