জুলাইযোদ্ধা সংগঠনের ১০ দফা দাবি, সংবাদ সম্মেলন শেষে সড়ক দুর্ঘটনায় আহত সমন্বয়ক
যশোর প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ১০ দফা দাবি তুলে ধরে যশোরে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা সংগঠন। একই দিনে সংগঠনের কর্মসূচি শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক মো. রাশেদ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক আহাদ হোসাইন লিখিত বক্তব্য পাঠ করেন। […]