বাংলাদেশিদের ভিসা নিয়ে বিশেষ সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের
ভারতীয় ভিসা পাইয়ে দেওয়ার নামে কোনো অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। একই সঙ্গে ভিসা সংক্রান্ত বিষয়ে বিভ্রান্তিকর প্রলোভন ও প্রতারণা এড়িয়ে চলতে বিশেষ সতর্কতা জারি করেছে তারা। হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না […]