সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার মাদক জব্দ
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ সাতক্ষীরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নতুন ধরনের মাদক ‘কুশ’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১২ কেজি ‘কুশ’, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ তারিকুজ্জামান (২৪) নামে এক যুবককে আটক করেছে। জব্দকৃত আলামতের মোট আনুমানিক মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে […]