কুয়াকাটায় ধরা পড়লো পৌনে ২ কেজির রূপচাঁদা
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে প্রায় ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় আকারের রূপচাঁদা। মাছটি বিক্রি হয়েছে ৩ হাজার ৮২৫ টাকায়। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে মাছটি মহিপুরের মনোয়ারা ফিশ গদিতে আনা হলে একনজর দেখার জন্য জেলে, আড়তদার ও স্থানীয়দের ভিড় জমে। মাছটি ‘এফবি জারিফ-১’ নামে একটি মাছ ধরার ট্রলারে ধরা পড়ে। […]