তারেক রহমানকে ১/১১-এর সময় আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর
১/১১-এর সময় তারেক রহমানকে ডিজিএফআইয়ের আয়নাঘরে বন্দি রাখা হয়েছিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ ঘটনার পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পেয়েছেন বলেও জানান তিনি। শনিবার (৮ আগস্ট) ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর এসব কথা জানান। তিনি বলেন, মানুষকে ধরে এনে অমানবিকভাবে জেআইসি সেলে বন্দি করে রাখা হয়েছিল। সেই সেলগুলোর অনেক তথ্য-প্রমাণ নষ্ট করা হয়েছে। […]