৩৫ বছর মানুষের সেবায়, আজ নিজেই শয্যাশায়ী ‘মাছন ডাক্তার’
এম,হাসান,কক্সবাজার প্রতিনিধি:- একসময় এলাকার রাস্তাঘাট ছিল কাদামাটিতে ভরা। বর্ষা এলেই যোগাযোগব্যবস্থা হয়ে পড়ত দুর্বিষহ। অসুস্থ মানুষকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়াও ছিল অনেকটা দুঃসাধ্য। সেই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন একজন সহজ-সরল মানুষ—পল্লী চিকিৎসক মাওলানা মোহাম্মদ হোসেন, যিনি স্থানীয়দের কাছে পরিচিত ‘মাছন ডাক্তার’ নামে। কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুন্সিরবিল এলাকার বাসিন্দা মাওলানা মোহাম্মদ হোসেন প্রায় […]