যশোর জেনারেল হাসপাতালে নারীকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১
যশোর অফিস যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকের দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে থাকা এক নারীকে যৌন হয়রানির অভিযোগে এক পুরুষকে আটক করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি হলেন সুজল মজুমদার (৪৫)। তিনি যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সত্য মজুমদারের ছেলে। অভিযোগকারী নারী তিনি যশোর সদর […]