যশোরে জাতীয় পার্টির জেলা শাখার মতবিনিময় সভা
যশোর অফিস জাতীয় পার্টির যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটির এক মতবিনিময় সভা বুধবার বেলা ১২টায় শহরের ২ নম্বর আইনজীবী ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম […]