রাঢ়ীখাল ইউনিয়নে ‘বৃক্ষরোপণ কর্মসূচি
শহিদ শেখ পাখি, মুন্সিগঞ্জ প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’ শুরু করেছে শ্রীনগর উপজেলা সচেতন নাগরিক। সংগঠনটির ১৪টি ইউনিয়নভিত্তিক কার্যক্রমের অংশ হিসেবে প্রথম কর্মসূচি হিসেবে আজ ১৪ আগস্ট, শুক্রবার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের তিন দোকান বাজার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাঢ়ীখাল ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য […]