হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) প্রায় আড়াই ঘণ্টা ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে। কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ এর পূর্ব ও পশ্চিম দুই দিকের সংযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্র জানায়, শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সি-মি-উই-৫ […]