রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে চা বাগান এলাকা থেকে মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২) নামে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশন এলাকার একটি নিমগাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুজনের বাড়ি রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকায়। পুলিশ […]