চোর সন্দেহে যুবক হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, প্রধান আসামিসহ আটক ৫
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে মারধরের ঘটনায় বাদশা মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যুর রহস্য উদঘাটন করেছে পুলিশ। মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামিসহ পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনার নেতৃত্বদানকারী পলাতক আসামি শান্তকে নওগাঁ ও বগুড়া জেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। […]