মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ১২
মতলব (চাঁদপুর) প্রতিনিধি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জন মাদক ব্যবসায়ী ও ৮ জন মাদকসেবী রয়েছেন। মাদকসেবীদের মধ্যে ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ১৬ আগস্ট চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক […]