মূল অংশে যান

চণ্ডিপাশা ইউনিয়নে আগাম জাতের শিম চাষে কৃষকের বাজিমাত

এ জেড আল মুজাহিদ কিশোরগঞ্জ প্রতিনিধি:- মৌসুমের আগেই সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে শিম, আর তাতেই কৃষকের মুখে হাসির ঝিলিক। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের চণ্ডিপাশা চরপাড়ার মাঠে এখন প্রতিদিন ভোরে শুরু হয় এক অন্যরকম কর্মব্যস্ততা। কারো হাতে বাঁশের ঝুড়ি, কারো হাতে শিম তোলার ব্যাগ—মাচা থেকে শিম তোলার পর চলে বাছাই, ওজন আর বাজারজাতকরণের প্রস্তুতি। […]