নওগাঁর মান্দায় মসজিদে ধারালো হাসুয়ার আঘাতে আহত মামুনের মৃত্যু
নওগাঁর মান্দায় মসজিদের ভেতরে হাসুয়ার আঘাতে গুরুতর আহত মামুনুর রশিদ (মামুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১৫ আগস্ট ফজরের নামাজের সময় উপজেলার শামুকখোল গ্রামের একটি মসজিদের ভেতরে দুর্বৃত্তের হামলায় মামুনুর রশিদ গুরুতর আহত হন। পরে […]