সাংবাদিক হানিফ ডাকুয়াকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি
যশোর অফিস জমি সংক্রান্ত বিরোধের জেরে দৈনিক লোকসমাজের সিনিয়র ফটো সাংবাদিক ও প্রেসক্লাব যশোরের সদস্য হানিফ ডাকুয়াকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হানিফ ডাকুয়া অভিযোগ করেন, যশোরের নাজির শংকরপুর এলাকার হাজী রুহুল আমিন (৬৮) তাকে মোবাইল ফোনে হুমকি দেন। এ ঘটনার অডিও রেকর্ড তার কাছে সংরক্ষিত রয়েছে বলে তিনি […]