বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ দিতে চায় ভারত
আসন্ন সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এতে বাংলাদেশের প্রতি ভারতের অবস্থানের স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তুলতে চায়। একই সঙ্গে বাংলাদেশের বর্তমান নেতৃত্বের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতেও আগ্রহী ভারত। তারেক রহমানের সম্ভাব্য এই সফর নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ বেড়েছে। […]