কলারোয়ায় এক মাস পর বেত্রবতীর কাঠের সাঁকো চালু, হাজারো মানুষের স্বস্তি
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ কলারোয়া পৌরশহরের কাঁচাবাজার সংলগ্ন বেত্রবতী নদীর ওপর ভেঙে যাওয়া কাঠের সাঁকোটি এক মাস আট দিন পর পুনর্নির্মাণ করে বৃহস্পতিবার পারাপারের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রায় দুই লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন এই কাঠের সাঁকো চালু হওয়ায় নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপারের দুর্ভোগ থেকে সাময়িকভাবে মুক্তি পেয়েছেন বেত্রবতীর দুই পাড়ের হাজারো মানুষ। […]