যশোরে ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ, দোকানিকে জরিমানা
যশোর অফিস যশোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ করেছে র্যাব-৬। এ ঘটনায় দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে যশোর-খুলনা সড়কের আল আমিন মসজিদসংলগ্ন এলাকায় মহি স্টোরে এ অভিযান চালানো হয়। র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। […]