অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ পাওয়ায় যশোরে শিক্ষক-কর্মচারীদের আনন্দ র্যালি
যশোর অফিস বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের আটকে থাকা অর্থ ছাড় করায় যশোরে আনন্দ সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক […]