ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। এতে করে সড়কটির উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টায় বন্দরের মদনপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বন্দরের সালেহনগর […]